Sunday, June 7, 2026

“আমি খুব অসুস্থ, আপনি বিচার করুন”, ফের ছলছল চোখে জামিনের কাতর আর্তি পার্থর

Date:

Share post:

ফের একবার আদালতে সশরীরে হাজিরা দিতে হল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattapadhyay)। আজ, শুক্রবার আলিপুর জর্জ কোর্টের (Alipore Judge Court) বিশেষ সিবিআই আদালতে এসএসসি দুর্নীতি মামলার শুনানি ছিল। সেখানেই দু’পক্ষের সওয়াল-জবাবের সময়ে কার্যত কেঁদে ফেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিচারকের কাছে তিনি নিজেই জামিনের (Bail)কাতর আবেদন জানান।

এদিন বিচারকের সামনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় ছলছল চোখে করুন মুখে বলেন, “আমার ভূমিকা কী? প্রাথমিক বোর্ড কিংবা এসএসসি (SSC) স্বয়ংশাসিত দফতর। তারা প্রার্থীদের বাছাই করত। স্যার, আমি খুব অসুস্থ। কে আমাকে সাহায্য করবে! সারাদিন অনেক ওষুধ খাই। বিচারের প্রতি আস্থা রাখছি। আপনি আপনার মতো বিচার করবেন। আপনার কাছে বিচারের আশায় আছি।”

ইডি হেফাজতের পর পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি। ইডির পর এবার সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে তদন্তে গতি বাড়াতে চায়। সিবিআই-এর দাবি, এসএসসি নিয়োগে দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নির্দেশেই সমস্ত কিছু হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা।

এরপর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল এখন জেল হেফাজতেই রয়েছেন। তাই আলাদা করে কেন তাকে গ্রেফতার করতে চাইছে সিবিআই? জেলে গিয়েই তো জিজ্ঞাসাবাদ করা যায়। কোনও দুর্নীতি হয়ে থাকলে ওনার আড়ালে হয়েছে। সমাজের প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের দায়বদ্ধতা প্রমাণিত। অভিযোগও এখনও প্রমাণিত নয়। উনি কোথাও পালিয়েও যাচ্ছেন না। তা হলে হেফাজতের কী প্রয়োজন? তাই পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলেও তদন্তে কোনও সমস্যা হবে না সিবিআইয়ের।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...