Friday, May 15, 2026

ফের নিম্নচাপের সম্ভাবনা, ভেস্তে যাবে পুজো?

Date:

Share post:

দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা। ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের জন্ম হয়েছে। মঙ্গলবার সেই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপটিও সৃষ্টি হতে পারে বাংলা-ওড়িশা উপকূলে। যার জেরে নামতে পারে বৃষ্টি। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস। দার্জিলিঙে বন্ধ টয় ট্রেন পরিষেবা ।

আরও পড়ুন:মোদির জন্মদিনে ৫৬ পদের থালি! শেষ করতে পারলে ৮ লক্ষ টাকা পুরস্কার

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জেরে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি।

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কথা মাথায় রেখে ২১ সেপ্টেম্বরের পর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে। রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এরমধ্যে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...