Thursday, April 30, 2026

বহিরাগত এনে ব্যাপক হিংসা, নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি

Date:

Share post:

শুভেন্দুগড় নন্দীগ্রামে(Nandigram) সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক অশান্তির অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। বাইরে থেকে লোক এনে হিংসা চালানো হয় নির্বাচনী এলাকায়। হিংসাকে হাতিয়ার করেই সমবায় সমিতির নির্বাচনে জয় পেল বিজেপি(BJP)।

রবিবার নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। সকাল ১০টা থেকে শুরু হয় নির্বাচন। এরপরই বহিরাগতদের এনে ভোটে অশান্তির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের সামনেই বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি কর্মীরা। রীতিমতো লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় পুলিশকে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিকেলে ভোট গণনায় দেখা যায়। লাগাতার হিংসা করে এই নির্বাচনে জয় হাসিল করেছে বিজেপি। ১২ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। তৃণমূল জিতেছে একটি আসনে। অবশ্য এই নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে বলে তৃণমূল ও স্থানীয়দের তরফে অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে।

Related articles

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের অনুমতিতে সহনুভূতিশীল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ভর্ৎসনা

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৫ বছরের এক নাবালিকার গর্ভপাতের মামালায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের (Supreme Court)। ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা...

‘মসিহা’ শাহরুখ, ক্লান্ত অনুরাগীর খাবারের ব্যবস্থা করে মন জিতলেন নেটভুবনের 

বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) মানেই এমন এক আদর্শ চরিত্র, যা একদিকে যেমন প্রেমে পড়তে বাধ্য করে,...

মে মাসেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম! মহার্ঘ হতে পারে রান্নার গ্যাসও

ভোট শেষ হলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নির্বাচনের দ্বিতীয় দফা শেষ...

নির্মম! যোগীরাজ্যে বিয়ের ডিজে বক্সের আওয়াজে মৃত ১৪০টি মুরগি

মানবিকতা বোধ তলানিতে! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্থানীয় এক ব্যক্তি বাব্বান বিশ্বকর্মার মেয়ের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে...