Wednesday, May 20, 2026

হাওড়ায় ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই গয়নার দোকান

Date:

Share post:

হাওড়া শহরে ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন।আগুনের লেলিহান শিখায় ঢেকে গিয়েছে চারপাশ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। পুজোর আগে এই বিপর্যয়ে মাথায় হাত ব্যবসায়ীদের। বেলা ১২টা নাগাদ ব্যাগের দোকানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাওড়া ময়দানের কাছে এই চামড়ার ব্যাগের দোকান। ভয়াবহ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে।
ময়দান এলাকা হাওড়ার অন্যতম ব্যস্ত এলাকা। তার উপরে পুজোর সময়। এলাকায় কেনাকাটার ভিড়। তাই আতঙ্ক গ্রাস করেছে এলাকাকে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছায়। আগুন নেভানোর প্রচেষ্টা চলছে। দিনকয়েক আগেই বউবাজারে সোনার গয়না তৈরির কারখানায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গয়না তৈরির কারখানা।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়ির তিনতলায় আগুন লাগে। সেখানেও ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে যান ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। দমকলের ৩টি ইঞ্জিন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । গয়নার দোকানে আগুন লাগায় বড় ক্ষতির আশঙ্কা থাকছে ।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...