Saturday, March 14, 2026

১৮৯ ভোটে বিধানসভায় পাশ কেন্দ্রীয় এজেন্সিগুলির অতিসক্রিয়তার বিরুদ্ধে আনা প্রস্তাব

Date:

Share post:

প্রত্যাশা মতোই বিধানসভায় পাশ হয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED, CBI-এর অতিসক্রিয়তার বিরুদ্ধে আনা প্রস্তাব। এদিন প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৮৯ টি এবং বিপক্ষে ৬৪ টি ভোট পড়েছে। নজিরবিহীনভাবে এদিন কোনও রকম হট্টগোল ছাড়াই বিধানসভায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় অধিবেশন। প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন বিধানসভায় এই প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইডি ও সিবিআই হল কেন্দ্রীয় সরকারের গেম প্ল্যান। যদিও প্রধানমন্ত্রী নিজে এর সঙ্গে জড়িত নন বলে জানান তিনি। তাঁর দাবি ২০১৬ ও ২০২১ সালেও বিজেপি একই রকম চক্রান্ত করেছিল, কিন্তু সফল হয়নি। ২০২৪ এর আগেও তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে বিজেপি। যদিও তাতে লাভ হবে না। মুখ্যমন্ত্রী বলেন, “রাত্রী তিনটে, পাঁচটা, যখন খুশি চলে যাচ্ছে।” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একচোখামির উল্লেখ করে তিনি বলেন, “সারদা, নারদায় ববির ডাক পড়বে, সুব্রত মুখোপাধ্যায়ের ডাক পড়েছে, তাপস পালের ডাক পড়েছে, কিন্তু আপনাদের বাড়িতে কটা রেড হয়েছে? আমার দলের নেতাদের শুধু ডাকছে।”

উল্লেখ্য, সোমবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় পর্বে ১৬৯ ধারায় এই নিন্দা প্রস্তাব আনা হয় শাসকদলের তরফে। প্রস্তাব পেশ করেন বিধানসভার মুখ্য সচেতক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ(Nirmal Ghosh)। নিন্দা প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে, ইডি ও সিবিআইয়ের অতি তৎপরতার জন্যই এই রেজোলিউশন। ইডি ও সিবিআইয়ের অতি তৎপরতা একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাসকদলের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরই হেনস্থা করা হচ্ছে। বিরোধী দলের যাঁদের চিটফান্ডের সঙ্গে যোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...