Tuesday, April 28, 2026

জেলায় বাড়ছে ডেঙ্গি: চিন্তায় রাখছে আলিপুরদুয়ার,উদ্বেগ কলকাতাতেও

Date:

Share post:

রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। সরকারের তরফ থেকে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। জেলায় জেলায় ডেঙ্গি পরীক্ষায় জোর দেওয়ার কথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। এর মাঝেই চিন্তা বাড়াচ্ছে আলিপুরদুয়ারের (Alipurduar)রিপোর্ট। জেলার প্রতিটি ব্লকে ডেঙ্গি রোগে আক্রান্তের খোঁজ মিলছে। সরকারি তথ্য ও পরিসংখ্যান বলছে, জেলায় ৩৫০ জনের ওপরে ডেঙ্গিতে আক্রান্ত। এর মধ‍্যে মাদারিহাট ব্লকেই ২৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত। বিশেষত জেলার চা বলয়ে বেশি ডেঙ্গি প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আলিপুরদুয়ার পুরসভায় (Alipurduar Municipality) ৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। যদিও অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি কলকাতার (Kolkata)পরিস্থিতিও বেশ চিন্তার।

আর মাত্র ১২ দিন মতো বাকি। দু বছরের করোনার কাঁটা সরিয়ে এবার জোর কদমে চলছে বাঙালির শ্রেষ্ঠ পুজোর প্রস্তুতি। আর উৎসবের আয়োজনের আড়ালে নিঃশব্দে রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্য ভবনের চিন্তা বাড়াচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ের ডেঙ্গির ছবি। হাওড়া পুরনিগমের দিকেও বিশেষ নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই জেলাগুলিকে বাড়তি সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেইমতো পদক্ষেপও করা হচ্ছে। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ডেঙ্গির থাবা উদ্বেগে বাড়িয়েছে পুরনিগমের।

Related articles

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...

IPL: ৯০০০ রান! নয়া রেকর্ড কিং কোহলির ব্যাটে

বয়স বেড়েছে, অবসর নিয়েছেন আন্তজার্তিক ক্রিকেটে ২ ফর্ম্যাট থেকে। কিন্তু ব্যাট হাতে নামলে এখনও কিং বিরাট কোহলি (Virat...

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...