Tuesday, May 19, 2026

বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! সংবিধান বেঞ্চের সব শুনানিই সরাসরি সম্প্রচার

Date:

Share post:

বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ২৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) সমস্ত সাংবিধানিক বেঞ্চের (Constitution Bench) শুনানি (Hearing) সরাসরি দেখানো (Live Streaming) হবে। দেশের শীর্ষ আদালতের সমস্ত বিচারকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ দল সম্প্রতি এই বিষয়টি নিয়ে আলোচনা করে এবং সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (Chief Justice Uday Umesh Lalit) এই সভায় সভাপতিত্ব করেন। তবে দেশের শীর্ষ আদালতের সমস্ত কাজকর্মের সরাসরি সম্প্রচারের দাবি কিন্তু নতুন নয়। ২০১৮ সালে আদালত শুনানির লাইভ সম্প্রচারের (Live Telecast) পক্ষে মত দেয়। কিন্তু দীর্ঘ ২ বছর কেটে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। তবে মঙ্গলবারের এমন সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এনভি রামানার (N V Ramana) এজলাস থেকে তাঁর কর্মজীবনের শেষ দিন সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং আবেদন জানিয়েছিলেন, আদালতের কাজকর্মের সরাসরি সম্প্রচারের। তিনি জানিয়েছিলেন, পরিকাঠামো যে তৈরি তা প্রধান বিচারপতি রামানার শেষ কাজের দিনই বোঝা গিয়েছিল। এবার বিলম্ব না করে শুনানির সম্প্রচারও শুরু করে দেওয়া উচিত। পাশাপাশি তিনি ২০১৮ সালে তথ্যের স্বাধীনতার অধিকার এবং প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচারের অ্যাক্সেসের অধিকারের একটি অংশ সরাসরি সম্প্রচারের জন্য আবেদনকারীদের মধ্যে একজন ছিলেন।

পরবর্তীকালে, বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের (Dhananjaya Y. Chandrachud) নেতৃত্বে সুপ্রিম কোর্টের ই-কমিটি, আদালতের কার্যক্রমের সরাসরি সম্প্রচার নিয়ন্ত্রণের জন্য মডেল নির্দেশিকা নিয়ে আসে। গুজরাট, ওড়িশা, কর্ণাটক, ঝাড়খণ্ড, পাটনা এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট।

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...