Monday, May 18, 2026

পার্থর আমলে প্রাইমারিতে চাকরি পিছু সাড়ে ৭লক্ষ টাকা, ফাঁকা খাতা জমা দেওয়ার নির্দেশ

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন শুধু এসএসসি নিয়োগ দুর্নীতি নয়, প্রাইমারি শিক্ষক নিয়োগেও ব্যাপক বেনিয়ম হয়েছে বলে আদালতে দেওয়া চার্জশিটে উল্লেখ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিটে এমনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

প্রার্থী পিছু সাড়ে ৭লক্ষ টাকা নিয়ে ঘুরপথে প্রাইমারি সহ-শিক্ষকের চাকরি দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন এমন ব্যক্তিদের বয়ান থেকেই চার্জশিটে বিষয়টির উল্লেখ করেছে ইডি। ঘুরপথে যাঁদের চাকরি দেওয়া হয়েছিল, OMR-এ কোনও প্রশ্নের যেন শুধুমাত্র সঠিক উত্তর নিশ্চিত হয়েই তা পূরণ করে। প্রয়োজনে ফাঁকা OMR জমা দিতে বলা হয়। প্রার্থীদের সঙ্গে এই গোটা বিষয়টি ডিল করতো চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। একাধিক সাক্ষীর বয়ান থেকে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত পিংলার স্কুল নির্মাণের ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের খোঁজ পেয়েছে ইডি। পিংলার বিসিএম স্কুল নির্মাণের ক্ষেত্রে নগদ ১৪ থেকে ১৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এই স্কুল তৈরির টাকা নগদে দিতেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের জামাই কল্যাণ ভট্টাচার্যকে এই স্কুল তৈরির তদারকির কাজের নির্দেশ দিয়েছিলেন পার্থ। জামাইয়ের মামা কৃষ্ণ চন্দ্র অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছে ইডি। এই স্কুল তৈরিতে যে বিপুল নগদ অর্থ ব্যয় হয়েছিল, তার উৎস জানতে ইডি তলব করে পার্থর জামাই কল্যাণ ভট্টাচার্যকে। যদিও কল্যাণ এখনও ইডির কাছে হাজিরা দেননি। তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন।

 

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...