Sunday, May 17, 2026

পুজোর মুখে স্বস্তি: বৃহস্পতিবারই টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দীর্ঘ আড়াই বছরের প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবারই খুলে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিকেল ৪টেয় নবনির্মিত এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন (Inauguration) করবেন। তবে নির্মাণ কাজ শেষ হলেও টালা ব্রিজের উদ্বোধনের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছিল। পুজোর আগেই এই ব্রিজের উদ্বোধন করা হবে বলে প্রশাসনের তরফে সবুজ সংকেত মিলেছিল। অবশেষে মহালয়ার আগেই সাধারণ মানুষের জন্য খুলে যেতে চলেছে কলকাতা শহরের এই গুরুত্বপূর্ণ সেতু।

বৃহস্পতিবার এই সেতুর উদ্বোধন হলেও এই সেতুতে ভারী যান চলাচলে (Heavy Vehicle) নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেবলমাত্র দুই বা চার চাকার গাড়ি চলার জন্য প্রথমে অনুমতি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে মাসখানের মধ্যেই টালা ব্রিজে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে নব নির্মিত টালা ব্রিজ কতটা নিরাপদ তা আইআইটি খড়গপুর (IIT Kharagpur) ও রেলের বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। মূলত এই ব্রিজ ঠিক কতটা ভারবহন (Weight Capacity) করতে সক্ষম সে বিষয়ে বিশদে খতিয়ে দেখে চলতি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট (Report) ইতিমধ্যে নবান্নে (Nabanna) জমা পড়েছে বলে খবর।

২০২০ সালের জানুয়ারি মাসে ১০৯ বছরের পুরনো এই সেতু ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তারপরই ২০২০ সালের জানুয়ারি মাসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নতুন করে নির্মাণ করার পর বৃহস্পতিবার খুলতে চলেছে শহরের এই গুরুত্বপূর্ণ সেতু।

 

Related articles

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...