Saturday, June 13, 2026

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে রিপোর্ট পেশ সিবিআই-এর

Date:

Share post:

মুখবন্ধ খামে অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Primary recruitment scam) তদন্তের রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার এই মামলায় আদালতে ২টি রিপোর্ট পেশ করেন সিবিআইয়ের (CBI)আধিকারিকরা। স্টেটাস রিপোর্ট পেশ করে সিবিআইয়ের তরফে জানান হয়েছে যে আপাতত তদন্ত সুনির্দিষ্ট পথে এগোচ্ছে । CBI রিপোর্ট দেখে কার্যত বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)বলেই আদালত (Calcutta Highcourt)সূত্রে খবর।


প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বারবার দুর্নীতির অভিযোগ উঠছিল। সেই তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তারই রিপোর্ট পেশ করল CBI। সেই রিপোর্ট খুলে পড়ার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় একে ‘অকল্পনীয় দুর্নীতি’ বলে আখ্যা দিয়েছেন এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এদিন আদালতে OMR শিটের ফরেন্সিক রিপোর্ট পেশ করা হয়েছে। প্রাথমিকের দ্বিতীয় নিয়োগ তালিকা সংক্রান্ত নথি পত্রের বয়স বা নথি কত দিনের পুরনো, তা সিএফএসএল রিপোর্টে (CFSL Report)স্পষ্ট করা যাচ্ছে না বলে জানায় সিবিআই। হাইকোর্ট সূত্রে খবর সিবিআই তদন্তের রিপোর্টে প্রাথমিক ভাবে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। এবং আগামীতেও এই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর আবার ৪ নভেম্বর সিবিআই-কে তদন্তের অগ্রগতি সম্পর্কিত তথ্য দিয়ে হাইকোর্টকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৬ ও ২০২০ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে মেধা তালিকা নম্বর বিভাজন সহ বাকি তথ্য কীভাবে প্রকাশ করা যাবে,তা প্রাথমিক শিক্ষা পর্ষদকে শুক্রবারের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...