Thursday, May 14, 2026

মেক্সিকোয় ফের বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ১০

Date:

Share post:

ফের মেক্সিকোয় (Mexico) বন্দুকবাজের (Gunmen) হামলা। এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল কমপক্ষে ১০ জনের। মধ্য মেক্সিকোর একটি পানশালায় (Bar) দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এদিন পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। তাতেই ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় অনুয়ায়ী, বুধবার দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ আচমকাই গুলি চলার ঘটনা ঘটে। একটি কালো যাত্রীবাহী গাড়ি থেকে আততায়ীরা নেমে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনজন। গুরুতর আহত অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসা চলছে। পুলিশের অনুমান, নির্দিষ্ট একজনকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

গত অগাস্ট মাসে পৃথক দু’টি ঘটনায় আমেরিকার স্কুল চত্বরে এলোপাথাড়ি গুলি চালানো হয়। বন্দুকবাজদের তাণ্ডবে ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি করতে হয় ৯ জনকে। দুই ক্ষেত্রেই অধরা বন্দুকবাজ।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...