Wednesday, June 24, 2026

সন্ত্রাস দমনে দেশজুড়ে NIA অভিযান, কলকাতায় গ্রেফতার ১

Date:

Share post:

সন্ত্রাস দমনে বৃহস্পতিবার ভোররাত থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির(NIA) অভিযান। কলকাতা সহ দশ রাজ্যে চলছে তল্লাশি অভিযান। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে ইসলামিক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এনআইএ এবং ইডি। ইতিমধ্যেই ১০৬ জনকে গ্রেফতার করেছে তারা। এর মধ্যে রয়েছে কলকাতার পার্কসার্কাসের PFI ‘জঙ্গি নেতা’ শেখ মোক্তার।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে রিপোর্ট পেশ সিবিআই-এর
বৃহস্পতিবার ভোররাতে কলকাতার পার্কসার্কাসে PFI ‘জঙ্গি নেতা’ শেখ মোক্তারের বাড়িতে হানা দেয় NIA এবং ED। ঘড়ির কাঁটায় তখন রাত ৩:৪৫। আচমকা পার্কসাকার্সের তিলজলা এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সঙ্গে ছিল পুলিশও। বাড়িটির চতুর্দিক ঘিরে ফেলা হয়। বাইরে মোতায়েন ছিল বহু কেন্দ্রীয় বাহিনী। বাড়িটির বাইরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-র নামে একটি ব্যানারও লাগানো রয়েছে।এখনও বাড়িটি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় স্নগস্থার আধিকারিকরা।

গতকাল অসম পুলিশ ও এনআইএ যৌথ অভিযান চালিয়ে দেশদ্রোহিতার জন্য ৯ জন পিএফআই নেতাকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রচুর ভারত বিরোধী নথি উদ্ধার হয়েছে বলে দাবি করেছে এনআইএ-র। তার পরেই আজ সারা ভারত জুড়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মোট ১২ জায়গায় তল্লাশি চালাচ্ছে। কলকাতার তিলজলার এই আবাসনের চতুর্থ তলে ভাড়া নিয়ে ওই সংগঠন একটি অফিস করেছে। ওই অফিস বেশ কয়েক বছর ধরে চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে,অভিযান চলছে তামিলনাড়ু, কেরালা, কর্নাটক, উত্তরপ্রদেশ-সহ দেশের প্রায় ১২ রাজ্যে। PFI-র ছোট অফিসগুলিতেও চলছে তল্লাশি। পুনের ১১ জায়গায় চলছে তল্লাশি । এখনও পর্যন্ত ১০৬ জন পিএফআই নেতা গোটা দেশ থেকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কেরালা থেকে ২২ জন, মহারাষ্ট্র থেকে ২০ জন, কর্নাটক থেকেও ২০ জন পিএফআই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...