Friday, May 15, 2026

বিজেপি শকুনের রাজনীতি করছে, তোপ কুণালের

Date:

Share post:

বিজেপি অন্য কিছু না পেরে শকুনের রাজনীতি করছে। শান্তিনিকেতনে শিশু মৃত্যুর ঘটনা অবশ্যই মর্মান্তিক, কিন্তু এর সঙ্গে পুলিশ প্রশাসনের কোনও যোগ নেই। অথচ সেটা নিয়ে রাজনীতি করছে বিজেপি। শিশুটির পরিবারের লোকজনও দেখছেন যে ঘটনাটা ঘটে যাবার পর তারা যা চাইছেন পুলিশ সাধ্য মতো করছে এবং তাদের দ্বারা সন্তুষ্ট। গ্রামবাসীরাও তো স্পষ্ট জানিয়েছেন যে তারা রাজনীতি চান না।
কুণাল বলেন,বিজেপি একটা দেউলিয়ার রাজনীতি করছে। ওই শোকসন্ত্প্ত পরিবারের কাছে গিয়ে রাজনীতি করছে, সেই গ্রামে গিয়ে রাজনীতি করছে। স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা রেগে গিয়েছেন।তিনি স্মরণ করিয়ে দেন, যোগীর পুলিশ কোন পুষ্পস্তাবক দিয়ে বিরোধীদের স্বাগত জানিয়েছিল সুকান্ত মজুমদার একটু জেনে নেবেন। শান্তিনিকেতনের ঘটনা ব্যক্তিস্তরের কুৎসিত একটি ঘটনা, যার সঙ্গে সামগ্রিক আইনশৃঙ্খলার কোনও যোগাযোগ নেই। সেখানে কেন তারা যাচ্ছেন রাজনীতি করতে? গ্রামবাসীরা চাইছেন না কোনও দলের কোনও নেতা-নেত্রী সেখানে যান। তাই পুলিশ আটকে দিয়ে ঠিক করেছে।
কুণাল বলেন, বিজেপি নেতাদের কোনও জনসংযোগ নেই, পাড়ায় কোনও যোগাযোগ নেই, সংগঠন নেই। সেই কারণে তাদেরকে দুর্গাপুজো করার জন্য হল ভাড়া করতে হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে ভুয়ো ছবি ছড়ায় বলে তানা অভিযোগ করেন। একটা অন্য রাজ্যের মিড ডে মিলের ছবি দেখিয়ে শুভেন্দু যোগী রাজ্যের ছবি বলে চালানোর চেষ্টা করেছেন।
ডিএ নিয়ে হাইকোর্ট বৃহস্পতিবার যে রায় দিয়েছে সে প্রসঙ্গে এদিন কুণাল বলেন, প্রাপ্য টাকা পাচ্ছে না বাংলা। বাংলার যে প্রাপ্য এতগুলো টাকা সেটা রীতিমতো আটকে রেখেছে কেন্দ্র। বাংলার যেটা পাওনা ছিল সেটা দিচ্ছে না কেন্দ্র। আগে সেটা দিক। তার ওপর বিজেপি নেতারা বলছেন চিঠি দিচ্ছি টাকা দেওয়া বন্ধ করুন।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...