Friday, June 26, 2026

একম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে, ম‍্যাচ জিতে উচ্ছসিত হরমনপ্রীত

Date:

Share post:

বুধবার রাতে ইংল‍্যান্ডকে (England) ৮৮ রানে হারিয়ে একম‍্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল (Indian Team)। ভারতের হয় দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ১৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর ইংরেজদের বিরুদ্ধে এমন দুরন্ত ইনিংস খেলে উচ্ছসিত হরমনপ্রীত।

ম‍্যাচ শেষে হরমনপ্রীত বলেন,” ম‍্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলা ছিল। এবং যারাই সুযোগ পেয়েছে, তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সেঞ্চুরি করাটা উপভোগ করেছি। অধিনায়ক হিসেবেও আমি সব সময়ে খেলার মধ্যেই থাকি। এবং সমস্ত স্টাফ এবং খেলোয়াড়দের কাছ থেকে আমি সব ধরনের সমর্থন পেয়েছি।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” প্রথম ৫০ করাটা কঠিন ছিল। আমি সময় নিয়েছিলাম। ইংল্যান্ড ভালো বল করছিল। সেই সময়ে পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তারপর সেট হয়ে গেলে স্বাধীন ভাবে খেলি। শট খেলতে সুবিধে হয়।”

জানা যাচ্ছে, এটাই ঝুলন গোস্বামীর শেষ একদিনের সিরিজ। সেই প্রসঙ্গে টেনে ভারত অধিনায়ক বলেন, আমরা ওকে মিস করব। ও যেভাবে গোটা কেরিয়ারে বল করেছে এবং যে সাফল্য ভারতকে দিয়েছে, সেটা অসাধারণ। দল ওর থেকে অনেক কিছু শিখেছে। আমরা সত্যিই খুশি যে, ওর সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। লর্ডসের ম্যাচ (তৃতীয় ওডিআই) আমাদের কাছে খুব স্পেশ্যাল হতে চলেছে। কারণ সেই ম্যাচে ঝুলন অবসর নেবে। যে কোনও ক্রিকেটারের কাছে লর্ডসে খেলাটা বড় বিষয়। আর ও ওর শেষ ম্যাচ লর্ডসে খেলতে চলেছে।”

আরও পড়ুন:মোহনবাগানকে রেখেই সূচি, ২৫ সেপ্টেম্বর লাল-হলুদের প্রতিপক্ষ খিদিরপুর

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...