Saturday, May 16, 2026

শশী-গেহলটে ‘না’, সভাপতি পদে পাল্লা ভারী রাহুলেরই

Date:

Share post:

আগামী দিন দুয়েকের মধ্যেই শুরু হতে চলেছে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election)। দলের প্রবীণ সাংসদ শশী থারুর (Sashi Tharoor) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা (Contest) করার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ তাঁর নিজের রাজ্য কেরল থেকেই কোনওরকম সমর্থন পাচ্ছেন না তিনি। কেরলের কোনও কংগ্রেস নেতাই শশীকে সভাপতি হিসেবে চাইছেন না। তাঁদের অনেকেই রাহুল গান্ধীকে সভাপতি পদে দেখতে চান। ইতিমধ্যে ওয়েনাড়ের সাংসদ রাহুলকে সভাপতি চেয়ে রেজোলিউশন (Resolution) পাশ করানোর তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তবে লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক (Chief Whip) কে সুরেশ জানান, শশী থারুর প্রতিদ্বন্দ্বিতা করছেন না কারণ তিনি একজন আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত মুখ।

আর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী নাম না করে অশোক গেহলটকে (Ashok Gehlot) কটাক্ষ করে বলেন, দলের এক ব্যক্তি-এক পদ সবাইকে মেনে চলতে হবে। একইসঙ্গে কংগ্রেস সভাপতি ও রাজস্থানের মুখ্যমন্ত্রীর দ্বৈত ভূমিকায় থাকা যাবে না। বৃহস্পতিবার কেরলে রাহুল জানান, আমরা উদয়পুরে (Udaipur) একটি প্রতিশ্রুতি দিয়েছি। আমি আশা করি তা বজায় থাকবে। তবে শুধু এক ব্যক্তি এক পদ-এর প্রতিশ্রুতি রক্ষাই নয়, ভাবি কংগ্রেস সভাপতির জন্য এদিন প্রাক্তন সভাপতি রাহুল জানিয়েছেন, কংগ্রেস সভাপতির পদকে একটি আদর্শ পদ হিসাবে দেখতে হবে।

কংগ্রেস সূত্রে খবর, দলের তরফে সর্বসম্মতিক্রমে একজন প্রার্থীকে মনোনীত করার চেষ্টা চলছে। কিন্তু সম্প্রতি শশী থারুর সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে সভাপতি পদে বসার আগ্রহ প্রকাশ করেন। তবে এই অনিশ্চয়তার ফলে নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে রাহুল গান্ধী সভাপতি হতে ততটা ইচ্ছুক নন। তবুও বেশিরভাগ বর্ষীয়ান কংগ্রেস নেতাই চাইছেন দলের হাল ধরুক রাহুল।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...