Friday, June 26, 2026

আগামি মরশুম থেকে আইপিএল ফিরছে চেনা ছন্দে, জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

ফের চেনা ছন্দে ফিরছে আইপিএল (IPL)। আগামি মরশুম থেকে আইপিএল খেলা হবে হোম এবং অ‍্যাওয়ে ফর্মাটে। এদিন এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sorav Ganguly)। ইতিমধ্যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছে বিসিসিআই (BCCI)।

করোনার কারণে গত ২০২০ সাল থেকে আইপিএলের নিয়মে বদল হয়েছিল। দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহির তিনটি মাঠে হয়েছিল প্রতিযোগিতা। তবে ২০২১ সালে দিল্লি, আমেদাবাদ, মুম্বই, চেন্নাই— এই চারটি মাঠে হয়েছিল প্রতিযোগিতা। ২০২২ সালে আইপিএলের গ্রুপ পর্বের প্রতিযোগিতা হয়েছিল শুধু মাত্র মহারাষ্ট্রে মুম্বই ও পুণের মাঠে হয়। প্লে-অফের ম‍্যাচ হয়েছিল কলকাতা ও আমেদাবাদে। কিন্তু আগামী বছর থেকে পুরনো ফর্ম‍্যাটে ফিরবে বলে জানান বিসিসিআই প্রেসিডেন্ট।

এই নিয়ে শহরের এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” পরের মরশুমে আইপিএল ফিরবে ফের হোম এবং অ্যাওয়ে ফরম্যাটেই। দশ দলই তাদের ভেন্যুতে খেলবে। তবে এই মুহূর্তে বিসিসিআই বহু প্রতিক্ষীত উইমেন’স আইপিএলের প্রথম মরশুম নিয়ে কাজ করছে।”

এদিকে মহিলা আইপিএল নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন,” মহিলাদের আইপিএল প্রায় নিশ্চিত। বহু প্রতীক্ষিত মহিলাদের আইপিএলের আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তোড়জোড় শুরু করেছে। আমরা আশা করছি, ২০২৩ সালের শুরুর দিকে এই প্রতিযোগিতা হবে। এই বিষয়ে পরবর্তীতে বাকি খবর জানিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম‍্যাচের টিকিট ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...