Thursday, May 14, 2026

রোহিতদের হার নিয়ে চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়, বললেন, পরের ম্যাচ গুলোতে উন্নতি করবে দল

Date:

Share post:

এশিয়া কাপে (Asia Cup) ব‍্যর্থতার পর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজের প্রথম ম‍্যাচেও হারের মুখ দেখে ভারতীয় দল (India Team)। টি-২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার এরকম পারফরম্যান্স নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও রোহিতদের হার নিয়ে চিন্তিত নন বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বললেন, চিন্তার কিছু নেই। আশা করি পরের ম্যাচগুলোতে অনেক উন্নতি করবে।

এদিন শহরের এক অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” তিন-চারটে ম্যাচে হার দিয়ে কোনও দলকে বিচার করা যায় না। এশিয়া কাপে ফাইনালে উঠতে পারেনি ঠিকই। কিন্তু রোহিতের অধীনে ভারত অনেক ম্যাচ জিতেছে। রাহুল দ্রাবিড় এবং রোহিত নিশ্চয়ই সব বিষয় নিয়ে আলোচনা করেছে। আশা করি পরের ম্যাচগুলোতে অনেক উন্নতি করবে। নাগপুরে আমি খেলা দেখতে যাব। আশা করছি ওই ম্যাচ থেকেই ভারতের প্রত্যাবর্তন হবে।”

ভারতীয় দলের পাশাপাশি বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি। এই নিয়ে মহারাজ বলেন,” আমি আগেই বলেছিলাম ও রানে ফিরবে। বিরাটের রানে ফেরা টি-২০ বিশ্বকাপের আগে নিঃসন্দেহে স্বস্তির। তবে একা ওর উপর নির্ভর করে থাকলে চলবে না। রোহিত, হার্দিকদেরও এগিয়ে আসতে হবে। বিশ্বকাপেও বিরাটকে ভাল খেলতে হবে।”

আরও পড়ুন:‘সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে ওকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতাম’: সৌরভ গঙ্গোপাধ্যায়

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...