Sunday, May 24, 2026

ফের বাড়ছে দুধ- দইয়ের দাম! চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে

Date:

Share post:

এক সপ্তাহ যেতে না যেতেই ফের বাড়তে চলেছে দুগ্ধজাত দ্রব্যের (dairy products) দাম । মাদার ডেয়ারি (Mother dairy)বলছে আগামী কয়েক সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকবে দুধ এবং দই এর দাম। পেট্রোল- ডিজেলের (Petrol Diesel) দাম বাড়তে থাকায় ফের ডেয়ারি প্রোডাক্টের দাম বাড়বে বলে জানিয়েছে মাদার ডেয়ারি কর্তৃপক্ষ।

গত সপ্তাহ থেকেই দুধ ও দুগ্ধজাত জিনিসের প্রস্তুতকারক সংস্থা মাদার ডেয়ারি ঘোষণা করে যে এবার দাম বৃদ্ধির পথে হাঁটতে চলেছে তারাও। উৎপাদন খরচ থেকে শুরু করে পরিবহন খরচ বৃদ্ধির কারণে বাড়বে দুগ্ধজাত জিনিসের দাম। নতুন দাম কার্যকর হলে দিল্লি-এনসিআরে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বেড়ে যাবে। গুজরাতের আহমেদাবাদ, সৌরাষ্ট্র, দিল্লি এনসিআর, পশ্চিমবঙ্গ, মুম্বই ও অন্যান্য সমস্ত বাজারে দাম বাড়ান হয়েছে। ৫০০ মিলি আমূল গোল্ডের দাম এখন হবে ৩১ টাকা, আমূল তাজা ২৫ টাকা এবং আমূল শক্তি ২৮ টাকা। যদিও রাজ্য সরকারের বাংলার ডেয়ারি দুধের দাম আপাতত অপরিবর্তিত। নতুন দাম সমস্ত দুধের ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য হবে বলে জানাচ্ছে মাদার ডেয়ারি ৷ ফুল ক্রিম দুধের দাম হবে ৬১ টাকা প্রতি লিটার, টোনড দুধের দাম বাড়বে ৫টাকা আর ডাবল টোনড দুধের দাম বেড়ে ৪৫ টাকা প্রতি লিটার হবে। গরুর দুধের দাম লিটার প্রতি ৫৩ টাকা করা হয়েছে। দুধের দাম বাড়ার অর্থই হল দুগ্ধজাত সব জিনিস যেমন মিষ্টি থেকে শুরু করে আইসক্রিম – এবার দাম বাড়তে চলেছে সবেরই।

Related articles

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...