Saturday, March 14, 2026

শিশু প*র্নোগ্রাফি রুখতে ‘অপারেশন মেঘ-চক্র’, দেশজুড়ে তল্লাশি অভিযান সিবিআইয়ের

Date:

Share post:

দেশে বাড়তে থাকা শিশু প*র্নোগ্রাফি আটকাতে এবার বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই(CBI)। শনিবার দেশের কুড়িটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৬ টি জায়গায় চলল তল্লাশি অভিযান। আর এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মেঘ চক্র’।

সূত্রের খবর অনলাইনে শিশু প*র্নোগ্রাফি ছড়ানোর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে শনিবার দফায় দফায় তল্লাশি চালায় সিবিআইয়ের তদন্তকারী দল। গত কয়েক সপ্তাহ ধরেই সাইবার নজরদারি চালিয়ে বহু মোবাইলে এই ধরনের প*র্নোগ্রাফি ডাউনলোড ও ছড়ানোর তথ্য সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, নজরে আসে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য। এরই ভিত্তিতে শনিবার দেশ জুড়ে তল্লাশি অভিযানে নামেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, ইন্টারনেটের শিশু প*র্নোগ্রাফির রমরমা আটকাতে ২০১৯ সালে গঠন করা হয়েছিল বিশেষ সেল। এই ছেলের কাজ ছিল ইন্টারনেটে নজরদারি চালিয়ে এই ধরনের ঘটনাবলী চিহ্নিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। তবে দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও পুরোপুরি লাগাম টানা যায়নি শিশু প*র্নোগ্রাফির মত গুরুতর অপরাধের ঘটনায়। সাম্প্রতিক সময় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এরপরই কোমর বেঁধে ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...