Friday, June 26, 2026

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের পাণ্ডা পার্থ, CBI জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি সুবীরেশের

Date:

Share post:

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর।মোড়। এবার বিস্ফোরক স্বীকারোক্তি এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর। সূত্রের খবর, CBI-এর কাছে জেরায় চাঞ্চল্যকর দাবি করেছেন সুবীরেশ। তাঁর দাবি করেছেন, “শিক্ষক নিয়োগের A টু Z সমস্ত নির্দেশ আসত উপরমহল থেকে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যক্তি তাঁর বার্তা বা নির্দেশ দিতেন মন্ত্রীর হয়ে।”

প্রসঙ্গত, CBI তদন্তে নেমে জানতে পারে এসএসসি দুর্নীতি কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত সুবীরেশ ভট্টাচার্য। এমন অভিযোগের স্বপক্ষে বেশকিছু নথিও বাজেয়াপ্ত করা হয়। সেগুলির সঙ্গে সুবীরেশ ভট্টাচার্যের যোগসূত্র মেলে। এরপরই এসএসসি দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে CBI জেরায় সুবীরেশ ভট্টাচার্যর দাবি, মন্ত্রীর ঘনিষ্ঠরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর হয়ে যাবতীয় নির্দেশ তাঁদের দিতেন। আবার পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, এসএসসি নিয়োগ দুর্নীতিসঙ্গে তাঁর কোনও যোগ নেই। CBI জেরায় পার্থ বলেন, ”ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত। আমি শুধু সই করতাম। আমার খুব সীমিত ক্ষমতা ছিল। তাঁদের উপর ভরসা রেখেছিলাম।” পাশাপাশি, আদালতে দাঁড়িয়ে তিনি আরও দাবি করেন, ”আমার কী ভূমিকা? এসএসসি আলাদা সংস্থা। তারা সব্য তথ্য মুছে দিয়েছে।”

আরও পড়ুন:শিশু প*র্নোগ্রাফি রুখতে ‘অপারেশন মেঘ-চক্র’, দেশজুড়ে তল্লাশি অভিযান সিবিআইয়ের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...