Thursday, June 4, 2026

রোনাল্ডোকে দোষী সাব‍্যস্ত করল ইংল‍্যান্ড ফুটবল সংস্থা

Date:

Share post:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ( Cristiano Ronaldo) দোষী সাব‍্যস্ত করল ইংল‍্যান্ড ফুটবল সংস্থা (FA)। গত মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) এভার্টনের কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হারের পরে মেজাজ হারিয়েছিলেন সি আর সেভেন। সেই সময় রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ ওঠে এক ক্ষুদে দর্শকের মোবাইল ফোন মাটিতে আছড়ে ফেলে দেন তিনি। যা নিয়ে ক্ষমাও চেয়েছিলেন রোনাল্ডো।  কিন্তু শুক্রবার সেই কারণের জন‍্য রোনাল্ডোকে দোষী সাব্যস্ত করল ইংল্যান্ডের ফুটবল সংস্থা।

 

শুক্রবার এফএ-র তরফে এক বিবৃতি দেওয়া হয়, যেখানে বলা হয়েছে, “নিয়ম ভেঙেছেন রোনাল্ডো। গত ৯ এপ্রিল এভার্টনের বিরুদ্ধে ম্যানইউ ম্যাচ শেষ হওয়ার পরে যে আচরণ তিনি করেছেন, তা অবাঞ্ছিত ও হিংসাত্মক।”

গত মরশুমে ৯ এপ্রিল এভার্টনের কাছে হারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই ম্যাচের পরে সামনে রোনাল্ডোকে দেখতে পেয়ে ছবি তুলতে মোবাইল বাড়িয়েছিল ১৪ বছর বয়সি এক এভার্টন সমর্থক। সেই সময় সি আর সেভেন সেই সমর্থকের ফোন মাটিতে আছড়ে ফেলে দেন। পরে রোনাল্ডো অবশ‍্য গণমাধ্যমে সেই কিশোর দর্শকের কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন। তাতেও অবশ্য সুবিধা হয়নি রোনাল্ডোর। গত আগস্টে রোনাল্ডোকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। তাঁর বিরুদ্ধে অপমান করা এবং সম্পত্তির ক্ষতি করার অভিযোগ ওঠে।

আরও পড়ুন:চোখের জলে টেনিসকে বিদায় জানালেন ফেডেরার

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...