Monday, May 11, 2026

ফিরল স্বস্তি, উঠল কুড়মিদের অবরোধ

Date:

Share post:

আজ মহালয়া। পিতৃপক্ষের সমাপ্তি। শুরু হল দেবীপক্ষ। সকাল থেকেই গঙ্গার ঘাটে শুরু হয়েছে তর্পণ। আকাশে-বাতাসে দুর্গাপুজোর আবহ। তারমধ্যে ফিরল স্বস্তি। ৬ দিনের মাথায় অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়ের মানুষ।

আরও পড়ুন:‘মহালয়ার অলৌকিক ভোর’, উৎপল সিনহার কলম

শনিবার মধ্যরাতের বিক্ষোভরত কুড়মি সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করেন প্রশাসনের আধিকারিকরা। তারপর মহালয়ার সকাল সাতটা নাগাদ পশ্চিম মেদিনীপুর থেকে খেমাশুলি থেকে অবরোধ তুলে নেওয়া হয়। কুস্তাউরেও উঠেছে অবরোধ। যদিও শনিবারই কুড়মি সম্প্রদায়ের নেতা জানিয়েছিলেন, আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। যদিও আন্দোলন চলবে।

জানা গিয়েছে, ৩ জেলার ডিএমের সঙ্গে বৈঠকের পর  জট কাটে। আদিবাসী উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগামী দিনে তাঁদের দাবি না মিটলে, আবারও আন্দোলনের পথে যেতে পারেন তাঁরা। আজ ছ’দিনে পড়ে তাদের আন্দোলন।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...