Thursday, May 28, 2026

আচমকাই অসুস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, ভর্তি এসএসকেএমে

Date:

Share post:

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । শনিবার রাতে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যার জেরেই এই অসুস্থতা। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

আরও পড়ুন:ফিরল স্বস্তি, উঠল কুড়মিদের অবরোধ

জানা গেছে, শনিবার রাত আটটা নাগাদ নিজের অফিসেই কাজ করছিলেন ডেবরার বিধায়ক। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দলের কর্মীরা তাঁকে প্রথমে ডেবরার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারিরীক অবস্থার অবনতি ঘটলে পরে রাত ১০টা ৪০ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার ফলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। আজ এসএসকেএম হাসপাতালে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

সূত্রের খবর, হুমায়ুন কবীর চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার। অবসর নেওয়ার দুমাস আগেই তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে কালনায় তৃণমূলে যোগ দেন। একুশের বিধানসভা নির্বাচনেও জয়লাভ করে বিধায়ক হন তিনি।

Related articles

গো-সেবার পর ইসকন মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী, বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম

কড়া নিরাপত্তা ঘেরাটোপে মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে...

IPL: ‘নিউ সিক্স মেশিন’! বৈভবকে নতুন উপাধি গেইলের, অভিভূত সচিনও

বৈভব সূর্যবংশীতে ( Vaibhav Sooryavanshi) মজেছে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ঝড় তুলছেন, আইপিএলে নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করছেন...

দেশের সীমান্তে ১৫ কিমির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এরমধ্যেই দেশের সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ...

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...