Sunday, May 17, 2026

Uttarpara: স্বাধীনতা সংগ্রামীদের যাতায়াত ছিল চট্টোপাধ্যায় বাড়ির ২৭২ বছরের পুজোতে

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

সাবেকি বনাম বারোয়ারির লড়াইটা আজ নতুন নয় । পুজোর (Puja) কটা দিন সেরার সেরা লড়াই চলে থিমের পুজোতে। তবে বাড়ির পুজোর ঐতিহ্য আলাদা। কলকাতার (Kolkata) সঙ্গে পাল্লা দিয়ে জেলার পুজোতেও বাড়ছে ভিড়। তবে উত্তরপাড়ার (Uttarpara) চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে আলাদা এক বিশেষত্ব রয়েছে। এই পুজো ২৭২ বছরে পা দিল। জানা যায় স্বাধীনতা সংগ্রামীদের যাতায়াত ছিল এই বাড়ির পুজোতে।পরিবার সূত্রে জানা যায় রামনিধি চট্টোপাধ্যায় (Ramnidhi Chatterjee) ছিলেন রায় চৌধুরীদের জামাই। বিবাহসূত্রে যৌতুক হিসেবে তিনি উত্তরপাড়া গঙ্গার পশ্চিমপাড়ে সম্পত্তি লাভ করেন। তাঁর হাত ধরেই উত্তরপাড়া চট্টোপাধ্যায় বাড়িতে প্রথম পুজো শুরু হয় আজ থেকে প্রায় ২৭০ বছর আগে। আগে অবশ্য চন্ডীতলার গরলগাছার বাড়িতে দুর্গাপুজো হত।

এই বাড়ির পুজো নিয়ে রয়েছে নানা কাহিনী। পরিবার সূত্রে জানা যায় জ্যোতি বসু প্রফুল্ল সেন রাও এসেছেন এই চট্টোপাধ্যায় বাড়িতে। কাজী নজরুল ইসলাম একবার অষ্টমীর ভোগ খেয়েছিলেন বলেও শোনা যায়। আগে পুজোর ভোগ নিবেদন করা হত ভাত, ডাল, শুক্ত, মোচার ঘন্ট , খিচুরি , এবং অস্টমীতে এঁচোড়ের ডালনা ছিল স্পেশাল মেনু। করোনা পরবর্তীকালে শুধু খিচুরি নিবেদন করা হয়। আগে নবমীতে আত্মীয় পরিজনরা পাত পেড়ে খাওয়া দাওয়া করতেন। প্রায় তিনশ লোকের আয়োজন হত। তবে এই বছর এবার নবমীর দিন মাছ মাংস দিয়ে তৈরি ভোজ ফিরতে চলেছে চট্টোপাধ্যায় বাড়িতে। চিতুই দিয়ে পায়েস পিঠে কলার বড়া হল এই বাড়ির পুজোর ভোগে বিশেষত্ব। দশমীর দিন ঠাকুর বরনের পর সিঁদুর খেলা আর কাঁধে করে বাবু ঘাটে নিয়ে গিয়ে ঠাকুর বিসর্জন, এই রীতি অপরিবর্তনীয় । বিসর্জনের পর চন্ডীর ঘট নিয়ে আসা হয় ঠাকুর দালানে। ঠাকুর বসার স্থান আজও মাটির। সেখানেই সারা বছর ধরে চন্ডী ঘট পুজো হয়। এই বংশের উত্তম পুরুষ ছিলেন অমরেন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা আন্দোলনের সময় স্বদেশীদের সভা হতো তার বাড়িতে।অনেক স্বাধীনতা সংগ্রামী সে সময় বাড়িতে আসতেন। গানের আসর, নাটক, বৈঠকি আড্ডা সবটাই এখানকার পুজোর বৈশিষ্ট্য ।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...