Wednesday, June 24, 2026

‘আফগানিস্তানে চুল কেটে দেয় তালিবানরা’, ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা শিখ শরণার্থীর

Date:

Share post:

তালিবান ফের আফগানিস্তানের(Afghanistan) মাটি দখল করার পর সেখানে ফিরে এসেছে অতীতের ভয়াবহতা। মুসলিম সংখ্যা গরিষ্ঠ এই দেশে তালিবানের দৌলতে সংখ্যালঘুদের জীবন বিষাক্ত হয়ে উঠেছে। রবিবার সেখান থেকে ভারতে পালিয়ে এসেছেন ৫৫ জন আফগান শিখ(Afgan Sikh)। আর তাদেরই একজন সংবাদমাধ্যমকে জানালেন কীভাবে ধর্মের নামে নৃশংস অত্যাচার চালাচ্ছে তালিবান(Taliban) গোষ্ঠী।

রবিবার বিশেষ বিমানে দিল্লি এসে পৌঁছন এই ৫৫ শরণার্থী। দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বালজিত সিং নামে এক যুবক তালিবানের নিষ্ঠুরতা প্রসঙ্গে বলেন, “আফগানিস্তানের অবস্থা খুব একটা ভাল নয়। আমাকে চারমাস জেলে বন্দি করে রাখা হয়েছিল। তালিবান আমাদের প্রচণ্ড ঠকিয়েছে। জেলে আমাদের চুল কেটে নেওয়া হয়। ভারতে আসতে পেরে এবং নিজের ধর্মে ফিরতে পেরে আমি খুব খুশি।” সুখবীর সিং খালসা নামের অন্য এক শরণার্থী বলেন, “দ্রুত আমাদের ভিসা দিয়ে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। এখনও আমাদের পরিবারের ৩০ থেকে ৩৫ জন আফগানিস্তানে আটকে রয়েছেন।

উল্লেখ্য, অমৃতসরের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে দুর্দশাগ্রস্ত সংখ্যালঘুদের সরিয়ে নেওয়ার জন্য ওই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল। গত জুন মাসে কাবুলের গুরুদ্বার কার্তে পারওয়ানে হামলার পর এখনও পর্যন্ত প্রায় ৬৮ জন আফগান হিন্দু ও শিখ এদেশে এসেছেন। যাত্রীদের বিমান ভাড়া কমিটি বহন করেছে। তবে আফগান শিখদের দেশ ছাড়ার অনুমতি দিলেও ধর্মগ্রন্থ আনতে দেয়নি তালিবান। ফলে আফগানিস্তানেই রয়ে গিয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহিব’ এবং সাচ্চি সাহিব’ দু’টি সংস্করণ। এই পবিত্র গ্রন্থ দুটি যাতে দ্রুত ভারতে ফেরানো যায় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবে সংশ্লিষ্ট কমিটি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...