Thursday, June 4, 2026

‘কখনও কখনও চ‍্যালেঞ্জ নিতে হয়’, ম‍্যাচ শেষে বললেন সূর্যকুমার

Date:

Share post:

রবিবার অস্ট্রেলিয়াকে (Australia) ৬ উইকেটে হারিয়ে তিন ম‍্যাচের টি-২০ সিরিজ ঘরে তুলেছে ভারতীয় দল (India Team)। সৌজন্যে সূর্যকুমার যাদবের (Suriya Kumar Yadav) দুরন্ত ইনিংস। ৩৬ বলে ৬৯ রান করেন তিনি। আর দলের হয়ে এরকম দরন্ত ইনিংস খেলে উচ্ছসিত সূর্যকুমার। বললেন, এরকম ভাবনা নিয়েই সব ম্যাচ খেলি। এ ভাবেই নিজেকে প্রয়োগ করার চেষ্টা করি। অনুশীলনে এ ভাবে ব্যাট করার চেষ্টা করি।

ম‍্যাচের পর সূর্যকুমার বলেন,” পরিস্থিতি যা ছিল, তাতে চালিয়ে খেলতেই হত। ভেবে চিন্তেই ঝুঁকি নিয়েছি। দু’তিনটে শট মাথায় ছিল। মিড অফ এলাকা দিয়ে বল মারার চেষ্টা করেছি। এ রকম ভাবনা নিয়েই সব ম্যাচ খেলি। এ ভাবেই নিজেকে প্রয়োগ করার চেষ্টা করি। অনুশীলনে এ ভাবে ব্যাট করার চেষ্টা করি।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” চার নম্বরে ব্যাট করতে ভালবাসি। এই জায়গায় ব্যাট করা যেমন চ্যালেঞ্জের তেমনই দায়িত্বেরও। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই খেলছি। নিজেকে যতটা সম্ভব প্রকাশ করার চেষ্টা করছি। গুটিয়ে থেকে লাভ নেই। সাহসী ক্রিকেট খেলতে চাই।”

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলেও, একটা বিষয় নিয়ে চিন্তিত রোহিত

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...