Wednesday, June 24, 2026

উৎসবের মরশুমে বিশ্ব অর্থনীতিতে মন্দার ছায়া, ডলার প্রতি টাকার দাম নেমে হল প্রায় ৮২টাকা

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই ফের টাকার (Indian Rupee) রেকর্ড পতন। ডলার (Dollar) প্রতি টাকার দাম নেমে হল ৮১ টাকা ৫৫ পয়সা, যা এখনও অবধি সর্বনিম্ন। বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা (Financial Crisis) দেখা দিয়েছে, তার জেরেই অধিকাংশ দেশে মুদ্রার দরের পতন হচ্ছে। বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে এদিন ডলারের দাম বাড়তেই ডলার পিছু টাকার দামে ব্যাপক পতন হচ্ছে। এর আগে টাকার দামে পতন হয়ে সর্বনিম্ন ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ৮০ টাকা ৯৯ পয়সায় নেমে দাঁড়িয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতে, গোটা এশিয়া জুড়েই মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি (Economy)। যার প্রভাব পড়েছে কমবেশি সব দেশেই।

ব্লুমবার্গের (Bloomberg Report) তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাজার বন্ধ হওয়ার সময় প্রতি ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ছিল ৮১ টাকা ৫০ পয়সা। আর সোমবার বাজার খুলতেই তা কমে দাঁড়ায় ৮১ টাকা ৫২ পয়সায়। কিছুক্ষণের মধ্যেই তা সর্বনিম্ন স্তরে পৌঁছয়, ডলার পিছু টাকার দাম কমে দাঁড়ায় ৮১ টাকা ৫৫ পয়সায়। শুক্রবার ডলার প্রতি টাকার দাম ছিল ৮০ টাকা ৯৯ পয়সা। গত সপ্তাহেই আমেরিকা তাদের ফেডেরাল রিজার্ভ পলিসিতে (Federal Reserve Policy) পরিবর্তন আনে এবং সুদের হার বাড়িয়ে দেয়। মার্কিন ডলারেই বাণিজ্য পরিচালিত হওয়ায় প্রায় ১২ টিরও বেশি দেশ তাদের সুদের হার বাড়াতে বাধ্য হয়। এই কারণেই অর্থনীতির গতি আরও ধীর হচ্ছে এবং টাকার দামও ডলার পিছু ক্রমশ কমছে। সূত্রের খবর, চলতি সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াও (Reserve Bank of India) সুদের হার (Interest Rate) বা রেপো রেট (Repo Rate) বৃদ্ধি করতে পারে।

তবে ডলারের দামের পরিপ্রেক্ষিতে ভারতীয় মুদ্রার ক্রমশ দাম কমায় বিনিয়োগকারীরা নতুন করে আর বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন না। তবে শুধু ভারত নয়, সমগ্র এশিয়ার বাজারেই অর্থনীতি মন্দা দেখা দিয়েছে। পাশাপাশি চিন ও জাপানের মুদ্রা ইউয়ান (Yuan) ও ইয়েনের (Yen) দামে রেকর্ড পতন হয়েছে।

আরও পড়ুন:‘আফগানিস্তানে চুল কেটে দেয় তালিবানরা’, ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা শিখ শরণার্থীর

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...