Wednesday, June 24, 2026

 নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের শিয়ালদহে জমায়েত, আচমকা মিছিলে বচসা পুলিশের সঙ্গে

Date:

Share post:

মহালয়া হয়ে গিয়েছে গতকাল। সূচনা হয়েছে দেবীপক্ষের।চারিদিকে সাজো সাজো রব। গোটা শহর সেজে উঠছে শারদ আনন্দে। কিন্তু বিক্ষোভরত চাকরি প্রার্থীদের এখনও অবস্থান করছেন গান্ধীমূর্তির পাদদেশে। পুজোর আগে নিয়োগের দাবিতে সোমবার বিকাশ ভবনে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। পুজোর সময়ও বাড়ির পরিজনদের কাছে তাঁরা যেতে পারছেন না। এই অবস্থার যাতে সমস্যার সমাধান হয়, সেই কারণে তাঁদের দাবি পুজোর আগে অন্তত যেন একটা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই কারণে সোমবার তাঁরা শিক্ষা কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করীর জন্য জমায়েত হন।

শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত, আচমকা মিছিলের ফলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। শিয়ালদা স্টেশন চত্বরেই রাস্তা আটকায় পুলিশ। আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে,  বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন বিকাশ ভবনে। দলে থাকছেন শহীদুল্লাহ, অভিষেক সেন, মতিউর রহমান, পলাশ মণ্ডল, তনয়া বিশ্বাস, আবু নাসের ঘরামী।

প্রসঙ্গত, ৫৬০ দিন অতিক্রান্ত হয়েছে চাকরি প্রার্থীদের এই আন্দোলন। একাধিকবার তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। দেওয়া হয়েছে নিয়োগের প্রতিশ্রুতি। তার বাস্তবায়ন দেখতে না পেয়েই এ দিন আবারও বিকাশ ভবনে যেতে চাইছেন তাঁরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...