Wednesday, June 24, 2026

কয়লা পাচার কাণ্ডে ইডির সদর দফতরে হাজিরা আকাশ মাঘারিয়ার

Date:

Share post:

কয়লা পাচার মামলায় ইডির তলবে হাজিরা দিলেন কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির সদর দফতরে নির্দিষ্ট নথি নিয়ে হাজিরা দেন তিনি। আকাশ মাঘারিয়াকে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে বলে ইডি সূত্রের খবর।

আরও পড়ুন:কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির

ইডির দাবি, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত লালার সঙ্গে যোগাযোগ ছিল আকাশ মাঘারিয়ার। লালাকে নানাভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে। এদিন এইসকল বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রের দাবি। অন্যদিকে একই মামলায় চলতি মাসের ২৮ তারিখ জ্ঞানবন্ত সিংকে দিল্লিতে ইডির সদফতরে তলব করা হয়েছে।

এর আগে আরও আটজনকে কয়লা মামলায় তলব করেছিল ইডি। এইসব আধিকারিকরা নানা সময়ে পুরুলিয়া, পশ্চিম্বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে বিভিন্ন পদে ছিলেন। আগে যাঁদের তলব করা হয়েছিল, সেই তালিকায় জ্ঞানবন্ত ছাড়াও ছিলেন আইপিএস শ্যাম সিং, রাজীব মিশ্র, তথাগত বসু, সুকেশ জৈন, ভাস্কর মুখোপাধ্যায়, এস সেলভামুরুগন ও কোটেশ্বর রাও।এদের মধ্যে অনেকে হাজিরাও দেন ইডি দফতরে। কিন্তু, জ্ঞানবন্ত সিং হাজিরা দেননি।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...