Wednesday, June 24, 2026

কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি তৎপর সিআইডি। এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি। আগামিকাল, অর্থাৎ শুক্রবার ভবানীভবনে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: কয়লা পাচার মামলার তদন্তে ভবানী ভবনে তিন পুলিশ আধিকারিক

এর আগে কয়লা পাচার মামলায় আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এমনকি ২০১৯-২০২১ পর্যন্ত খনি এলাকার দায়িত্বে থাকা কিছু কর্মী আধিকারিককে জেরা করা হয়। সিআইডি সূত্রে খবর, এইসব আধিকারিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এমনকি উঠে এসেছে আসানসোলের প্রাক্তন মেয়রের নামও। সেই ভিত্তিতেই তাঁকে ডেকে পাঠিয়েছে সিআইডি।
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও সিআইডির তরফে নোটিস পাঠানো হয়েছে।
আগামিকাল ভবানি ভবনের তলবে জিতেন্দ্র হাজিরা দেবেন কিনা প্রশ্নের উত্তরে বিজেপি নেতা জানান, ‘‘আমার কাছে এ রকম কোনও নোটিস আসেনি। কেউ ফোন, ইমেল বা হোয়াটসঅ্যাপেও জানায়নি।’’

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...