Tuesday, March 17, 2026

সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠাল লোকসভার প্রিভিলেজ কমিটি

Date:

Share post:

তিনি এখন কোন দলে? এবার কাঁথির সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠাল লোকসভার প্রিভিলেজ কমিটি। আগামী ১২ অক্টোবর বেলা সাড়ে ১২টায় তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। গত ২০ সেপ্টেম্বর তৃণমূলের পক্ষ থেকে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আর্জি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরই বর্ষীয়ান সাংসদকে হাজিরার নির্দেশ দিল প্রিভিলেজ কমিটি।

স্পিকারের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেও, তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। তাঁকে যত দ্রুত সম্ভব সদস্যপদ খারিজের আবেদন করেছি।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের মুখে ২০২০ সালে ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তাঁর ছোটভাই ভাই তথা শিশিরবাবুর ছোট ছেলে সৌমেন্দু অধিকারীও। এরপর বিধানসভা ভোটের আগে অমিত শাহর রাজনৈতিক সভামঞ্চে আচমকা দেখা যায় কাঁথির সাংসদ শিশির অধিকারীকেও। তিনি তৃণমূলের সাংসদ পদ ছেড়েই বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে কিভাবে যোগ দিলেন? এই অভিযোগ তুলে শিশিরের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শিশির অধিকারী অবশ্য এখনও দাবি করেছেন, তিনি তৃণমূলেই আছেন। একইসঙ্গে অর্জুন সিংয়ের অবস্থানও জানতে চান স্পিকার।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...