Saturday, April 4, 2026

দ্রুত শূন্যপদে নিয়োগ চায় রাজ্য, আদালতের রায় মেনে পদক্ষেপ: আন্দোলন প্রত্যাহারের আবেদন শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

দ্রুত শূন্যপদে নিয়োগ চায় রাজ্য। মোট ১৪৯১৬ পদ সৃষ্টি। SSC-তে নতুন করে পদ তৈরি ১৬০০। শিক্ষক নিয়োগে রাজ্যের প্রস্তুতির রিপোর্ট আদালতে পেশের আগে মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে আন্দোলনরত চাকরি প্রার্থীদের কাছে শিক্ষামন্ত্রীর আবেদন- আন্দোলন প্রত্যাহ্যার করে নিন।

ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারও চাকরি চলে যাক। এও চান না যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক। তাই নতুন করে পদ তৈরি করে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। বঞ্চিত প্রার্থীদের নিয়োগে প্রস্তুত রাজ্য।আদালতের কাছে দুটি প্রস্তাব দিয়ে SSC-র পিটিশন দাখিল। আদালতের কোর্টে বলত।তবে, আদালত রায় দেওয়ার পরেই নিয়োগ হবে বলে জানান তিনি। ব্রাত্য বলেন, ‘‘হাই কোর্ট রায় দিলে সবাইকে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য।’’

একই সঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলন প্রত্যাহার করুন। উৎসবের মরসুমে আপনারা বাড়ি ফিরে যান। পরিবারের সঙ্গে সময় কাটান।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...