Friday, April 24, 2026

বিশ্ব পর্যটন দিবসে নতুন পর্যটন কেন্দ্রের হদিস দিল TAAB

Date:

Share post:

আজ বিশ্ব পর্যটন দিবস।পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য। এই উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন ফর বেঙ্গল বা TAAB ।তাদের ঐকান্তিক প্রচেষ্টায় তুলে নিয়ে এসেছে এক নতুন পর্যটন কেন্দ্র। ভ্রমণপিপাসুদের কাছে নয়া এই পর্যটন কেন্দ্র ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা হয়ে উঠবেই।

আরও পড়ুন:অনলাইনে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ ২০২২ এর নাম নথিভুক্তকরণ শুরু

কলকাতা থেকে খুব কাছেই এই পর্যটন কেন্দ্র। এটি পশ্চিম মেদিনীপুরের একটি প্রাচীন মন্দিরময় গ্রাম। নাম, পাথরা। নবাব আলীবর্দী খানের সময় উৎপত্তি হয় গ্রামটির। কংসাবতী নদীর তীরের এই গ্রামটিতে গেলে দেখতে পাওয়া যাবে ৭৯টি প্রাচীন মন্দির। সেইসঙ্গে প্রাচীন জমিদার বাড়ি তো রয়েইছে।  সবমিলিয়ে শান্ত, প্রাচীন মন্দিরে ঘেরা গ্রামটির সঙ্গে জড়িয়ে রয়েছে পুরনো বহু ইতিহাস। যা পাথরাকে আরও সমৃদ্ধ করে তুলেছে।

গতও দু’বছর করোনা মহামারীর জেরে বিশ্ব পর্যটন দিবস সেভাবে পালিত হয়নি। তবে এ বছর বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিবসটি। এই দিনটিতেই পাথরাকে পর্যটনের মানচিত্রে তুলে ধরেছে TAAB। সকাল থেকে গ্রামে প্রভাতফেরী দিয়ে শুরু হয়েছে কর্মসূচি।

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...