Friday, June 26, 2026

অনলাইনে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ ২০২২ এর নাম নথিভুক্তকরণ শুরু

Date:

Share post:

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ শারদ উৎসব। শিল্পীদের নিত্য নতুন সৃজনশীলতা, আপামর মানুষের অংশগ্রহণ শারদ উৎসবকে বাংলার গণ্ডি পেরিয়ে প্রবাসেও পৌঁছে দিয়েছে। যার নিট ফল, ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে । বাংলার কাছে বাঙালির কাছে এ এক গর্বের বিষয়।

২০১৩ সাল থেকে তথ্য সংস্কৃতি দফতর দুর্গাপুজোর সেরা সম্মান ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ পুরস্কার শুরু করেছে । এ বছরও কলকাতা ও সংলগ্ন এলাকা, অন্যান্য জেলা, বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশের পুজো গুলোর মধ্য থেকে ‘ বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২২’ দেওয়া হবে বলে জানালেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

তিনি বলেন, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা ,সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ চেতনা , সেরা অন্য ভাবনা , বিশেষ পুরস্কার ,সেরা ঢাকেশ্রী ,সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা বিভাগে পুরস্কার দেওয়া হবে।

সোমবার ১৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। জেলার নির্বাচিত পুজো কমিটিগুলির নাম আগামী ১ অক্টোবর জেলায় জেলায় ঘোষণা করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন এবং অফলাইনে কলকাতা সংলগ্ন এলাকার জন্য কলকাতা তথ্য কেন্দ্র থেকে আবেদন পত্র পাওয়া যাবে। এরই পাশাপাশি মন্ত্রী জানান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এবারই প্রথম রাজ্যের প্রতিটি জেলায় আগামী ৭ অক্টোবর কার্নিভাল অনুষ্ঠিত হবে। কলকাতার ক্ষেত্রে দুর্গা প্রতিমা নিয়ে কার্নিভাল হবে আগামী ৮ অক্টোবর।
বিস্তারিত তথ্য জানা যাবে নিচের ওয়েবসাইটগুলিতে-
www.egiebangla.gov.in
www.wb.gov.in
www.bbss.wb.gov.in

আরও পড়ুন- আশার আলো! ‘IVF’ পদ্ধতিকে কাজে লাগিয়েই নয়া নজির SSKM-র


Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...