Friday, June 26, 2026

মাহশা আমিনির ‘রহস্যজনক’ মৃত্যু: চুল কেটে, হিজাব পুড়িয়ে প্রতিবাদ ইরানি মহিলাদের

Date:

Share post:

হিজাব (Hijab) না পরার অপরাধ। যার খেসারত দিতে হয়েছে প্রাণ দিয়ে। সম্প্রতি এমনই নৃশংস ঘটনার সাক্ষী ইরান (Iran)। মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি ইরান সহ রাজধানী শহর তেহরানেও (Tehran)। তীব্র প্রতিবাদে সরব হয়ে ওঠে নেটাগরিকরা। চুল কেটে, হিজাব পুড়িয়ে শহরের রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা।

গত বৃহস্পতিবার হিজাব না পরে রাস্তায় বেরিয়েছিলেন ইরানের বছর বাইশের তরুণী মাহিশা। আর রাস্তায় বেরোতেই তাঁকে আটক করে পুলিশ। তরুণীকে নিয়ে যাওয়া হয় থানায়। পরে জানা যায় থানায় রহস্যজনকভাবে থানাতেই মৃত্যু (Mysterious Death) হয়েছে মাহশার। তরুণীর বিরুদ্ধে অভিযোগ, তিনি হিজাব দিয়ে মাথার চুল পুরোপুরি ঢাকেন নি। তবে কি সেই অপরাধেই প্রাণ খোয়াতে হল মাহশাকে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সেই প্রশ্নই এখন ইরান তথা বিশ্ববাসীর মনে ঘুরপাক খাচ্ছে। তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি (Ebrahim Raisi)।

এদিকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা তেহরান বিশ্ববিদ্যালয়ের (Tehran university) সামনে দাঁড়িয়ে মহিলাদের স্বাধীনতা ও জীবনযাপন নিয়ে স্লোগান তুলছেন। প্রতিবাদের অঙ্গ হিসেবে অনেকেই হিজাব খুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অনেক মহিলা হিজাবে আগুনও ধরিয়ে দেন বলে ভিডিওতে দেখা গিয়েছে।

আরও পড়ুন- আশার আলো! ‘IVF’ পদ্ধতিকে কাজে লাগিয়েই নয়া নজির SSKM-র


Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...