Wednesday, May 13, 2026

Hooghly: রাস্তার কাজ দেখতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কোয়ালিটি মনিটরিং টিম

Date:

Share post:

হুগলি, সুমন করাতি :

হুগলি (Hooghly) জেলায় এডিবি প্রকল্পের (ADB Project)বিভিন্ন রাস্তার কাজ সারজমিনে পরিদর্শন করতে মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (Asian Development Bank) কোয়ালিটি মনিটরিং টিম (Quality Monitoring Team)পৌঁছল জেলায়। বিশেষ এই দলে ছিলেন জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (Executive Engineer)। পূর্ত ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় এবং কৃষি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী এই টিমকে স্বাগত জানান।

সাতজনের এই দিল্লি থেকে আসা প্রতিনিধি দল ড্রোন ক্যামেরা এবং অত্যাধুনিক ক্যামেরার সাহায্যে রাস্তার ছবি তোলেন। রাস্তা দিয়ে চলাচলকারী গোয়ালা,কৃষক, স্কুলের ছাত্র ছাত্রী ,টোটো ,অটো চালক ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলেন। টিমের অধিকর্তাদের সঙ্গে কথা বলার পর সুবীর মুখোপাধ্যায় জানান আমরা রাস্তা তৈরির গুণগত মানের সঙ্গে কোনও আপোষ করা হবে না।কোয়ালিটি মনিটরিং টিম আজ পুইনান পোড়াবাজার ভায়া হাসনান মোড় হইতে আলিপুর চালকল পর্যন্ত নির্মিত রাস্তাটি পরিদর্শন করেন। এই কোয়ালিটি মনিটরিং টিমকে সুবীর মুখোপাধ্যায় বলেন যে এডিপি প্রকল্পের গত কয়েক বছরের একাধিক কাজ অত্যন্ত কঠোরভাবে দেখাশোনা করা হচ্ছে। যেসব ঠিকাদাররা রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রীর গুণগতমান রক্ষা না করে কাজ করেছে,তাঁদের সিকিউরিটি ডিপোজিট পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। কোয়ালিটি মনিটরিং টিমের অধিকর্তা জানান এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...