Saturday, March 14, 2026

SSC-তে ১৪হাজারের বেশি শূন্য পদে নিয়োগে উদ্যোগের জন্য মমতাকে ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

দ্রুত SSC-র শূন্যপদে নিয়োগ চাইছে রাজ্য। মোট ১৪৯১৬ পদ সৃষ্টি করা হয়েছে। এই উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) ধন্যবাদ জানিয়ে টুইট (Twitt) করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার, রাতে নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“রাজ্যের কল্যাণে সবসময় অঙ্গীকারবদ্ধ এবং তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদের মাননীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এসএসসির শূন্য ১৪০০০ পদে নিয়োগ শুরু হবে। হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায়।
সব যোগ্য প্রার্থী তাঁদের প্রাপ্য পাবেন!”

শিক্ষক নিয়োগে রাজ্যের প্রস্তুতির রিপোর্ট আদালতে পেশের আগে মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে জানান শিক্ষামন্ত্রী। আদালতের কাছে দুটি প্রস্তাব দিয়ে SSC-র পিটিশন দাখিল করেছে। এখন বল আদালতের কোর্টে।

ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারও চাকরি চলে যাক। এও চান না যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক। তাই নতুন করে পদ তৈরি করে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। এরপরই রাজ্যের উন্নয়নে এবং কর্মসংস্থানে মুখ্যমন্ত্রীর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে টুইট করেন অভিষেক।

আরও পড়ুন- কাজ করলে ভুল হয়: ত্রিধারা থেকে ৪০০-র বেশি পুজোর উদ্বোধন করে মন্তব্য মুখ্যমন্ত্রীর


 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...