Wednesday, June 24, 2026

বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

বোলপুরে একটি বেসরকারি ব্যাঙ্কে ভয়াবহ আগুন। বুধবার দুপুরে ব্যাঙ্কটিতে দাউদাউ করে আগুন জ্বলে উঠে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল।শেষ পাওয়া খবরে জানা গেছে, ঘটনাস্থলে রয়েছে দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

আরও পড়ুন:তারাতলায় চলন্ত স্কুল বাসে আগুন! তীব্র চাঞ্চল্য


এদিন বেলা এগারোটা নাগাদ বোলপুরের এই বেশরকারী ব্যাঙ্কে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগতেই দ্রুত দফতর থেকে বেরিয়ে আসেন কর্মী ও গ্রাহকরা। তবে ব্যাঙ্কের ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন  দ্রুত ছড়িয়ে পড়ে। গলগল করে বেরোতে থাকে ধোঁয়া। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটল, তা এখনও জানা যায়নি। তবে ভয়াবহ আগুনে প্রচুর নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও এই ঘটনায় কর্মীদের কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...