Wednesday, June 24, 2026

তারাতলায় চলন্ত স্কুল বাসে আগুন! তীব্র চাঞ্চল্য

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বড় দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা। সোমবার দুপুরে তারাতলার কাছে একটি চলন্ত স্কুল বাসে (School Bus) আচমকাই আগুন (Fire) লেগে যায়। তারাতলা উড়ালপুলে (Taratala Flyover) বাসটি উঠলে দাউদাউ করে জ্বলতে থাকে। বাসটিতে কোনও স্কুল পড়ুয়া না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। কোনওমতে জ্বলন্ত বাস থেকে বেরিয়ে আসেন বাসের চালক ও খালাসি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে তারাতলা ও বেহালা এলাকায়। বাসে আগুন দেখে রীতিমতো শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার জেরে ব্যাহত হয় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন জোকার একটি বেসরকারি স্কুলের বাসে (School Bus) আগুন লেগে যায়। মাঝেরহাটের দিক থেকে তারাতলা উড়ালপুল হয়ে বেহালার দিকে যাচ্ছিল বাসটি। ফ্লাইওভারের মাঝামাঝি এসে আচমকাই বাসটি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন চালক ও খালাসি। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় বাসে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। কোনওমতে বাস থামিয়ে থেকে বেরিয়ে আসতে সক্ষম হন দু’জন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির (Technical Fault) জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্কুলের কোনও পড়ুয়া না থাকলেও প্রশ্ন উঠেছে বাসটির রক্ষণাবেক্ষণ নিয়ে।

বাসটিতে কীভাবে আগুন লাগল তা অবশ্য জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে বাসে। এদিন দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে (Fire Brigade)। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং স্বাভাবিক হয়েছে যান চলাচলও।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...