Wednesday, June 24, 2026

আরও  ৬৫ জনকে পুজোর আগে চাকরি দেওয়ার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

২০১৬ সালে প্রাথমিক যে টেট পরীক্ষা হয়েছিল তাতে ৬ টি প্রশ্ন ভুল ছিল৷ যাঁরা সেই প্রশ্নগুলির  উত্তর দিয়েছিলেন তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত।  ওই প্রশ্নের ভিত্তিতে ৬ নম্বর পাওয়া ১৮৫ জন প্রার্থীকে আগেই চাকরির নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ভুল প্রশ্নে ৬ নম্বর পাওয়া এমন আরও  ৬৫ জনকে পুজোর আগে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন তিনি। শূন্য পদ না থাকলে, পদ তৈরি করে চাকরি দিতে হবে বলে নির্দেশ বিচারপতির৷

সেই পদে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে। নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের। এদিন হাই কোর্টের নির্দেশে পুজোর আগেই প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পেতে চলেছেন আরও ৬৫ জন।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে যোগ্যতার মান যাচাইয়ের পরীক্ষা হয়। পরবর্তীকালে সেই পরীক্ষার ফল বের হয়। ভুল প্রশ্নপত্র নিয়ে মামলা শুরু করা হয়। সেই মামলার প্রেক্ষিতে আগেই ১৮৫ জনকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তা চলতি মাসেই বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ নেওয়া হয়। চাকরির সুপারিশপত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদকে পাঠিয়ে দেওয়া হয়।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...