Saturday, March 14, 2026

১ নভেম্বর চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

Share post:

দুর্গাপুজোর(Durgapuja) পর ফের রাজ্যে বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প(Duare Sarkar Camp)। বুধবার নবান্নের(Nabanna) তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্যবাসীর কাছে যাতে সরাসরি সরকারের সামাজিক প্রকল্পগুলি পৌঁছে যেতে পারে তার জন্য ফের একবার এই ক্যাম্প চালু করছে সরকার।

বুধবার রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এবার ২৫টি বিষয়ে পরিষেবা মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। ১–৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্প। যেখানে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সমস্ত প্রকল্পে নিজেদের অন্তর্ভূক্ত করতে পারবেন। আর ১–১৫ নভেম্বর পর্যন্ত চলবে পাড়ায় সমাধান কর্মসূচি। এখানেও স্থানীয় সসম্যা নিয়ে গেলে সমাধান করে দেওয়া হবে।

নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ২৫ টি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পে সেগুলি হল, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড–সহ আরও কয়েকটি প্রকল্প।

spot_img

Related articles

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...