Saturday, May 23, 2026

১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Date:

Share post:

এক দেশ। এক প্রকল্প। এক আইন। কিন্তু ১০০দিনের কাজে রাজ্য ভিত্তিক বৈষম্য (State based discrimination)। বারবার দরবার করা সত্ত্বেও ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গের (West Bengal) ন্যায্য পাওনা ও টাকা বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। অথচ, বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিকে তা ঢেলে দেওয়া হচ্ছে। এমনকী, অনেক অবিজেপি রাজ্যও ১০০ দিনের টাকা পেয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে বাংলাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোদ একাধিকবার কেন্দ্রকে চিঠি লেখার পরও সেই টাকা মেলেনি। দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকের সময়ও বকেয়া টাকার বিষয়টি আলোকপাত করেন মুখ্যমন্ত্রী (CM)।

এবার বিচার চেয়ে এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারী আইনজীবী আবু সোহেল। যেখানে মুখ্যমন্ত্রীর চিঠির কথাও তুলে ধরা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬০০০ কোটি টাকা বকেয়া। তা মেটাচ্ছে না কেন্দ্র। প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা প্রতিবন্ধতা তৈরি করছে। মামলাটি গৃহীত হয়েছে আদালতে। পুজোর পর এই মামলার শুনানির সম্ভাবনা।

মামলাকারী আইনজীবী নথি পেশ করে জানান যে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা বকেয়া কেন্দ্রের কাছে। রাজ্যের প্রাপ্য টাকা পেতে হাইকোর্ট হস্তক্ষেপ করুক।

 

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...