Saturday, May 23, 2026

মেনকাকে বিমানবন্দরে আটকানো উচিত হয়নি: কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল ইডির, শুক্রেই রায়দান

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) গ্রেফতারি (Arrest) ইস্যুতে মুখ পুড়েছে সিবিআই-এর (CBI)। আর বৃহস্পতিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরকে (Menaka Gambhir) বিমানবন্দরে আটকে রাখা উচিত হয়নি বলে কলকাতা হাইকোর্টকে জানাল ইডি। ঘটনাটি হয়রানি হলেও আদালতের অবমাননা (Contempt of Court) কখনই নয় বলে দাবি ইডির। এদিনই কলকাতা হাইকোর্টে শেষ হল মেনকা মামলার শুনানি। তাঁকে কলকাতা বিমানবন্দরে ঠিক কি কারণে আটকানো হল তা নিয়ে প্রশ্ন তুলে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধ ও বৃহস্পতিবার আদালতে সেই মামলার শুনানি হয়। শুক্রবার এই মামলার রায়দান হবে।

তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন আচরণের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীরা। কোনও কারণ ছাড়াই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্র সরকার এজেন্সিকে (Central Agency) কাজে লাগিয়ে বিরোধী দলের নেতা নেত্রীদের হেনস্থা করছে বলে অভিযোগ তুলে ইতিমধ্যে সরব হয়েছেন বিরোধীরা। আর বৃহস্পতিবারের ঘটনা যেন বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলেই ধারণা অভিজ্ঞ মহলের। আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও কেন বিদেশ সফরে বাধা দেওয়া হল মেনকাকে? তা নিয়ে উঠেছিল বিস্তর প্রশ্ন। বৃহস্পতিবার ইডির আইনজীবী হাইকোর্টে জানান, মেনকাকে বিমানবন্দরে আটক করা একেবারেই ঠিক হয়নি। তবে এটা ইচ্ছাকৃত নয়।

কয়লাপাচার মামলায় জড়িত সন্দেহে মেনকাকে গত ১০ সেপ্টেম্বর বিমানবন্দরে আটক করা হয়েছিল। বিমানবন্দরে পৌঁছে তিনি পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস (Boarding Pass) নিতে গেলে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর অভিবাসন দফতর (Immigration Department) তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরের একটি ঘরে বসিয়ে রাখে বলেও অভিযোগ করেন মেনকা। দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর অভিবাসন দফতর তাঁকে জানায়, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস (Lookout Notice) জারি করেছে ইডি। তাই তিনি বিমানে উঠতে পারবেন না এবং শহর ছাড়তে পারবেন না।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...