Saturday, May 16, 2026

চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ : সূত্র

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা ভারতীয় দলে। এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন না যশপ্রীত বুমরাহ। সূত্রে খবর, পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। যদিও বোর্ডের তরফে সরকারী ভাবে এখনও কোনও কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, বুমরাহ-এর পিঠে চোট রয়েছে। যে চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বুমরাহ। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন তিনি।

এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাক‍ে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন,”টি-২০ বিশ্বকাপে বুমরাহ-এর পক্ষে খেলা কোনও মতেই সম্ভব হচ্ছে না। পিঠে মারাত্মক চোট রয়েছে ওর। ছ’মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে।”

এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম‍্যাচে বুমরাহ-এর না থাকা নিয়ে সেই সময় রোহিত জানিয়েছিলেন, ছোট একটা চোট রয়েছে ভারতীয় পেসারের।

আরও পড়ুন:উদ্বোধন হল আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের জার্সি, জার্সিতে মজেছেন লাল-হলুদ কোচ

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...