Friday, March 13, 2026

ঔরঙ্গজেবের থেকে বেশি মন্দির ধ্বংস করেছেন মোদি, বিস্ফোরক দাবি কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্তের

Date:

Share post:

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের (Mughal Emperor Aurangzeb) থেকেও বেশি মন্দির ধ্বংস করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ফেওয়ার সময় এমনটাই দাবি করলেন কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্ত রাজেন্দ্র প্রসাদ তেওয়ারি (Rajendra Prasad Tewari)

ওই সাক্ষাৎকারে রাজেন্দ্র প্রসাদ তেওয়ারি আরও দাবি করেন, মুঘল সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতাতেই কাশী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মারাঠা ব্রাহ্মণ পণ্ডিত নারায়ণ ভট্ট ও রাজা টোডর মল। কিন্তু পরবর্তী সময়ে শাহজাহান পুত্র ঔরঙ্গজেব সেই মন্দির ধ্বংস করে। আর ঔরঙ্গজেব এমনটা করবে সেটা আশঙ্কা করেই আগে থেকে শিবলিঙ্গটি নিজেদের বাড়িতে এনে রেখেছিলেন রাজেন্দ্রর পূর্বপুরুষ। পরবর্তী সময়ে রানি অহল্যাবাঈ হোলকার ওই বাড়িরই একটি জায়গায় আবার মন্দির প্রতিষ্ঠা করেন। রাজেন্দ্রর অভিযোগ, নিজেদের রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করছে কেন্দ্রের শাসক দল বিজেপি (BJP)।

প্রসঙ্গত, মাসকয়েক আগে আগে কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। এই করিডর নির্মাণের জন্য ২৮৬টি শিবলিঙ্গ সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ওই মোহন্ত বলেন, “ঔরঙ্গজেব নিজে না এলেও তাঁর শাসনকালেই বিশ্বনাথ মন্দির ধ্বংস করা হয়। ঐতিহাসিকরা তাই ঔরঙ্গজেবেকেই দায়ী করেছেন। ফলে ওই একই যুক্তিতে নরেন্দ্র মোদির জমানায় একাধিক হিন্দু মন্দির ভেঙে ফেলে হয়েছে এই করিডর। তাই এর দায় মোদিকেই নিতে হবে।”

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...