Sunday, May 17, 2026

ডেউচা পাচামি: জমির বদলে চাকরির সুযোগ পাওয়া প্রার্থীর বয়স ১৮ না হলে মাসিক ১০০০০ অনুদান

Date:

Share post:

দেওচা-পচামিতে এশিয়ার বৃহত্তম খনি প্রকল্পের জন্য জমিদাতাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্যাকেজ হল আরও মানবিক আরও আকর্ষণীয়। জমি দাতাদের দীর্ঘমেয়াদি স্বার্থের দিকে তাকিয়ে সেই প্যাকেজে আরও ২টি বিষয় যুক্ত করল রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামী মাস থেকেই আড়াইশো চাকরিপ্রার্থী পাবেন আর্থিক সুবিধা। নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রত্যেককে দেওয়া হবে প্রায় ১০ হাজার টাকা অনুদান। শুধু তাই নয় চাকরির ক্ষেত্রেও বিশেষ নজর দিচ্ছে সরকার। এই ঘোষণা মহম্মদবাজারের প্রকল্পটির জন্য।

জানা গিয়েছে, জমি দেওয়ার বদলে যারা চাকরির সুযোগ পাচ্ছেন তাদের বয়স ১৮ বছর না হলে ১৭ বছর বয়স থেকে এক বছরের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরির সমস্ত শর্ত পূরণ হচ্ছে না তাঁদের নিয়োগ করা হবে চতুর্থ শ্রেণির করণিক পদে।

উল্লেখ্য, কয়ালখনি প্রকল্পের শুরুতেই ৪০০ জনকে দেওয়া হয়েছে জুনিয়র কনস্টেবলের নিয়োগপত্র। এর মধ্যে ৩৫৪ জন প্রশিক্ষণরত। যাদের জুনিয়র কনস্টেবল পদে যোগ দেওয়ার মত শারীরিক সক্ষমতা বা শিক্ষাগত যোগ্যতা নেই তাঁরা পাবেন চতুর্থ শ্রেণির করণিকের চাকরি। আবার যাদের এই সমস্ত যোগ্যতা আছে কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি, তাঁরা ১৭ বছর বয়স থেকে চাকরিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত পাবেন মাসিক ১০ হাজার টাকা করে। জানা গিয়েছে, ইতিমধ্যেই জমি দেওয়ার শর্ত পূরণ করে চাকরির জন্য নাম পাঠানো হয়েছে ৯টি পর্যায়ে। ৮ নম্বর তালিকা পর্যন্ত হিসেব করলে দেখা যাচ্ছে, চাকরির অপেক্ষায় রয়েছেন ২২০ জন। এঁদের মধ্যে অনেকেই আর্থিক সাহায্য পাবেন।

আরও পড়ুন- বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটরদেরও ৪৮০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...