Thursday, May 14, 2026

ফের বিতর্কে মদন মিত্র, নিষেধাজ্ঞা অমান্য করে মন্দারমণির সমুদ্র সৈকতে গাড়ি চালালেন মদন মিত্র

Date:

Share post:

ফের বিতর্কে তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পুজোয় মন্দারমণিতে ঝটিকা সফরে গিয়ে এবার সরকারি বিধিনিষেধকেই তোয়াক্কা করলেন না খোদ সরকারি দলের বর্ষীয়ান বিধায়ক! মন্দারমণির সমুদ্রসৈকতে গাড়ি চালিয়ে নিয়ম ভাঙলেন কামারহাটির বিধায়ক। সেই ছবি আবার পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশন, “ওহ লাভলি”!

প্রসঙ্গত, কয়েক বছর আগে একের পর এক গাড়ি দুর্ঘটনা ঘটে মন্দারমণির সি বিচে। সেই দুর্ঘটনায় মৃতুও ঘটে। এরপর থেকেই সমুদ্র সৈকত গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সি বিচে গাড়ি চালিয়ে বিতর্ক তৈরি করেন মদন মিত্র।

আরও পড়ুন-ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের দুর্গা মণ্ডপে, মৃ*ত ১২ বছরের শিশু সহ ৩

উল্লেখ্য, এবার পুজোর শুরুতেই বিতর্কে জড়ান মদন মিত্র (Madan Mitra)।
মহালয়ার দিন বাবুঘাটে গিয়ে রীতিমাফিক গঙ্গায় স্নান করে তর্পণ করেন তিনি। এমনকী, ঘাটের পাশে মালা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতেও! যা নিয়ে
তুমুল সমালোচনার ঝড় ওঠে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...