Thursday, June 4, 2026

হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধীজি! মামলার পর রাতারাতি বদলাল অসুরের চেহারা

Date:

Share post:

দেবী দুর্গার হাতে ত্রিশূল। নিচে বধ হচ্ছেন মহিষাসুর। কিন্তু এই মহিষাসুর দেখতে অন্যরকম! মাথা জোড়া টাক, পরণে খাটো ধুতি, চোখে চশমা। দেখতে একদম মহাত্মা গান্ধীর মতো। সেই গান্ধিজীই নাকি অসুর! তাঁকেই বধ করছেন দেবী দুর্গা। খাস কলকাতার বুকে এমন দুর্গাপুজো করে তীব্র বিতর্কে জড়িয়েছে হিন্দু মহাসভা (Hindu Mahasabha)।

কলকাতায় (Kolkata) এই বছরই প্রথম বার দুর্গাপুজো করা হচ্ছে হিন্দু মহাসভার তরফে। কসবার রুবি কানেক্টরের কাছে সেই পুজোয় এবার অসুর রূপে দেখা গেল ‘মহাত্মা গান্ধী’কে। রবিবার, সপ্তমীর সন্ধ‌্যা পেরতেই দুর্গাপ্রতিমার বিতর্কিত ছবি সামনে আসে। সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। দেখা যায়, দেবী দুর্গার পায়ের নিচে গান্ধীজি। সেই মূর্তিকেই অসুর হিসেবে বধ করা হচ্ছে। তার চোখে গান্ধীজির প্রতীকী চশমাও।

এই ঘটনায় সপ্তমীর রাতেই টিটাগড় থানায় মামলা দায়ের করা হয় কংগ্রেসের তরফে। তারপর চাপের মুখে সপ্তমীতেই রাতারাতি বদলে দেওয়া হয় অসুরের চেহারা। এসবের পরই অবশ্য নড়েচড়ে বসেন পুজোর আয়োজকরা। দ্রুত গান্ধীজির ওই চেহারা বদলানো হয়। মূর্তিতে গোঁফ ও মাথায় চুল পরিয়ে অসুরের চেহারা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। খুলে নেওয়া হয় চশমাও। এই পুজোর মূল উদ্যোক্তা হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, রাতেই তাঁদের কাছে এই বিষয়ে ফোন এসেছিল। ‘উপর মহল’-এর চাপেই যে অসুরের চেহারা বদলে দেওয়া হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- ফের বিতর্কে মদন মিত্র, নিষেধাজ্ঞা অমান্য করে মন্দারমণির সমুদ্র সৈকতে গাড়ি চালালেন মদন মিত্র


Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...