Sunday, June 28, 2026

Nobel Prize 2022: রসায়নে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Date:

Share post:

পদার্থবিদ্যার পর এবার রসায়নবিদ্যা। অণুর রাসায়নিক প্রক্রিয়া বা গঠন ও সংযুক্তি নিয়ে কাজ করে সাড়া ফেলে দিলেন তিন বিজ্ঞানী। যৌথভাবে নোবেল পেলেন বিজ্ঞানী ক্যারোলাইন আর বের্তোজি, মর্টেন মেলদাল এবং কে ব্যারি শার্পলেস।

রসায়ন শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রচুর সম্ভাবনাময় দিক ‘ক্লিক কেমিস্ট্রি’ ও বায়োঅর্থগোনাল কেমিস্ট্রি’ নিয়ে নজিরবিহীন গবেষণা ও উদ্ভাবনী কাজ করার জন্য বুধবার ওই তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে সম্মানিত করে ‘দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস’। গত বছর রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পান বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান নামের দুই বিজ্ঞানী। জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়।

গত কয়েকদিন ধরে নানা ক্ষেত্রে নোবেল প্রাপকদের নাম ঘোষণার পালা শুরু হয়েছে। এর আগে চিকিৎসা ক্ষেত্র এবং পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপকদের নাম ঘোষণা হয়েছে। এরপর শুক্রবার অর্থনীতিতে নোবেল প্রাপকের নাম ঘোষণা হবে। ১০ তারিখ শান্তিতে নোবেল প্রাপকের নাম ঘোষণা হবে।

আরও পড়ুন- East Bengal: আইএসএলের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...