Monday, June 8, 2026

East Bengal: আইএসএলের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল

Date:

Share post:

চলতি আইএসএলের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। তিনজন গোলকিপার, ৯ জন ডিফেন্ডার, ১১ জন মিডফিল্ডার ও চারজন ফরওয়ার্ডকে দলে রাখা হয়েছে।

৭ তারিখ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। কোচিতে আইএসএল-এর শুভ সূচনা করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। আইএসএল-এ প্ৰথম তিন হোম ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে যথাক্রমে এফসি গোয়া (১২ অক্টোবর), চেন্নাইয়িন এফসি (৪ নভেম্বর) এবং ওড়িশা এফসির (১৮ নভেম্বর) বিরুদ্ধে। প্রসঙ্গত গতকাল অর্থাৎ নবমীর দিনেই এই তিন ম্যাচের জন্য টিকিট বিক্রি চালু করে দেওয়া হয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক কে কে থাকছেন দলেঃ-

গোলকিপার: পবন কুমার, কমলজিৎ সিংহ ও নবীন কুমার।

ডিফেন্ডার: সার্থক গোলুই, মহম্মদ রকিপ, ইভান গঞ্জালেস, চারালাম্বোস কিরিয়াকু, অঙ্কিত মুখোপাধ্যায়, লালচুংনুঙ্গা, জেরি লালরিনজুয়ালা, প্রীতম কুমার সিংহ ও নবি হুসেন খান।

মিডফিল্ডার: অমরজিৎ সিংহ কিয়াম, তুহিন দাস, অ্যাঙ্গুসানা ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, জর্ডান ও’ডোহার্টি, মহেশ সিংহ নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি ও হিমাংশু জাংড়া

ফরওয়ার্ড: এলিয়ান্দ্রো, ক্লেইটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভি পি সুহের।

আরও পড়ুন- পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান, যৌথভাবে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...